শেরপুরের শ্রীবরদী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় ও স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আদিবাসী ধাত্রীদের সন্মান; জীবন ও সুস্থতার সুরক্ষা এই মূলসুরকে কেন্দ্র করে ৯ আগস্ট রবিবার খাড়ামোড়া প্রাক-প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনে সভাপতিত্ব করেন খাড়ামোড়া শুকতারা সিবিও সভাপতি তারসিলা রেমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রানী শিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মীর রুকুনুজ্জামান লাখু, এলএমসি কমিটির সভাপতি ব্রতিন কুমার ম্রং, মাঠ সহায়ক তিলোত্তমা রিছিল, সুলভ দফো প্রমুখ। আলোচনায় বক্তারা আদিবাসীদের অধিকার রক্ষা ও আত্মপরিচয় এর স্বীকৃতি, সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্যগত জ্ঞান ও পরিবেশ সুরক্ষায় তাদের অবদানের স্বীকৃতি, মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় আদিবাসী ধাত্রীদের প্রথাগত সেবার সন্মান ও মুল্যায়ন বিষয়ে আলোচনা করেন। এর পর আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি খাড়ামোড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান কেন্দ্রে এসে শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জসিন্তা ম্রং, খাড়ামোড়া শুকতারা সিবিও, কমিউনিটির জনগণ, গ্রামবাসীসহ প্রায় ১০৫ জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছর ৯ আগস্ট, জাতিসংঘের উদ্যোগে সারাবিশ্বে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়।
৮ ঘন্টা ১৫ মিনিট আগে
১০ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে