শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গাছগড়া আনন্দময়ী কিশোরী সংলাপ কেন্দ্রে কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস কর্মসূচির উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত এ প্রশিক্ষণে এসআরজির ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা হতে আগ্রহী ২০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের আধুনিক পদ্ধতি, সংরক্ষণ, সঠিক ব্যবহার এবং জৈব কৃষিতে এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন কৃষি উপসহকারী কর্মকর্তা মারিয়া স্নাল। কারিগরি ও মাঠপর্যায়ে সহযোগিতা করেন কারিতাস বাংলাদেশের মাঠ সহায়ক পবিত্র ম্রং। মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন উন্নয়ন (সীডস) প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়ন করা হয়। আয়োজকরা জানান, পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণ, রাসায়নিক সারের ব্যবহার হ্রাস এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য আয়বর্ধক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে জৈব সার উৎপাদন ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।
৭ ঘন্টা ২২ মিনিট আগে
৯ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে