নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইগাতীর আয়োজনে এবং বিশ্বব্যাংক ও আইএফএডির সহযোগিতায় এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আলমগীর কবীর। তিনি বলেন, কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. ফরহাদ হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, ইউপি সদস্য জাহিদুল হক মনির প্রমুখ। 


কংগ্রেসে কৃষি ও গ্রামীণ উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক-কৃষানি, সাংবাদিক, উদ্যোক্তা এবং অংশীজনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পুষ্টিনির্ভর কৃষি উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন এবং টেকসই গ্রামীণ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।


কর্মশালার শেষ পর্বে কৃষিবিষয়ক কুইজের প্রশ্নোত্তর প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। 

Tag
আরও খবর