নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আদিবাসী নারীদের অধিকার সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশের লক্ষ্যে “নারীর অধিকার ও নেতৃত্ব” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) উপজেলার বাঁকাকুড়া কমিউনিটি সেন্টার হলরুমে আয়োজিত এ সেমিনারে কোচ, হাজং, গারো ও বর্মন জনগোষ্ঠীর ১০০জন নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের আয়োজন ও বাস্তবায়ন করে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ, শেরপুর এরিয়া অফিস। সেমিনারে সভাপতিত্ব করেন এসআইএল শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমা এবং সঞ্চালনা করেন এরিয়া সুপারভাইজার রুয়েল কোচ। অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের নিবন্ধন, পরিচিতি পর্ব এবং এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যক্রম ও সেমিনারের উদ্দেশ্য তুলে ধরা হয়। সেমিনারের মূল আলোচনায় নারীর মৌলিক অধিকার, আইনগত সুরক্ষা, নেতৃত্বের গুণাবলি, দক্ষতা উন্নয়ন, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ, সামাজিক ও পারিবারিক পর্যায়ে নেতৃত্বের গুরুত্ব এবং নেতৃত্ব বিকাশে বিদ্যমান প্রতিবন্ধকতা ও তা মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় আদিবাসী নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের বিভিন্ন দিকের ওপর। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আশরাফুল আলম এবং ভারুয়া সীমান্ত মডেল কলেজের প্রভাষক লিপা চিসিম। বক্তারা বলেন, নারী অধিকার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারীদের শিক্ষা, সচেতনতা এবং আইনগত অধিকার সম্পর্কে জ্ঞান বৃদ্ধি অত্যন্ত জরুরি। তারা আরও উল্লেখ করেন, আদিবাসী নারীদের নেতৃত্ব বিকাশ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে। সেমিনারে অংশগ্রহণকারীরা দলীয় আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেদের মতামত, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। এতে নারীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সমাপনী বক্তব্যে সুজল সাংমা জানান, আদিবাসী নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আত্মবিশ্বাস উন্নয়ন এবং নেতৃত্বের সক্ষমতা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও নারীর ক্ষমতায়ন ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag
আরও খবর