নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরের কাকিলাকুড়ায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ হলরুমে  “জলবায়ু  পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মযাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন(সীডস) কর্মসূচির আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, সচেতনতার জন্য নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। পিরিজপুর গবরীকুড়া মেঘনা আলো সিবিও এর সভাপতি শাহানা ইয়াসমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকিলাকুড়া  ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শাহীনুর ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, ১ নং ওয়ার্ড মেম্বার মো: আলমগীর হোসেন, ২নং ওয়ার্ড মেম্বার মো: শামীম আহামেদ জুয়েল, ৪ নং ওয়ার্ড মেম্বার মো: শাজাহান, ৬ নং ওয়ার্ড মেম্বার মো: আনোয়ার, কারিতাস সীডস শ্রীবরদী উপজেলার সমন্বয়কারী মি. সত্যজিত মৃ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে  প্যানেল চেয়ারম্যান মো: শাহীনুর ইসলাম বলেন, “আমাদের এলাকাকে পরিবেশ বিপর্যয় থেকে  রক্ষা করতে বেশিকরে গাছ লাগাতে হবে পাশাপাশি প্লাস্টিক বর্জন করতে হবে । উপসহকারী কৃষি কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং টেকসই কৃষির স্বার্থে আমাদের বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করতে হবে। মাটির স্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে রাসায়নিকের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে।” এছাড়াও তিনি প্রদানকৃত আম ও পেয়ারা চারা কিভাবে লাগোতে হবে,যত্ন নিতে হবে তার পরামর্শ প্রদান করেন। কারিতাস সীডস কর্মসূচির মাঠ সহায়ক সুলভ দফোর সঞ্চালনায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে পিরিজপুর গবরীকুড়া মেঘনা সিবিও’র ১০৫ জন ও সংলাপ কেন্দ্রের ২০ জন কিশোরী সহ প্রায় ১৩৫ জন উপস্থিত ছিলেন। উপস্থিত অংশগ্রহনকারীদের জন্য ফলজ আম  (আম্রপলি) ও পেয়ারা গাছের চারা প্রত্যেকর জন্য ২টি করে চারা প্রদান করা হয়।
Tag
আরও খবর