ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।


গতকাল সোমবার (১ জুন) ‘দৈনিক দেশচিত্র’ অনলাইন নিউজ পোর্টালে বিদ্যালয়টির জলাবদ্ধতা এবং রাস্তা উন্মুক্তকরণের প্রয়োজনীয়তা তুলে ধরে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি জেলা প্রশাসকের নজরে আসার পর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের নির্দেশনায় মঙ্গলবার (২ জুন) ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইগাতী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।


পরিদর্শনকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অন্তু বল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ সময় কর্মকর্তারা বিদ্যালয় চত্বর, জলাবদ্ধ এলাকা এবং পানি নিষ্কাশনের সম্ভাব্য পথগুলো পর্যবেক্ষণ করেন।


স্থানীয় বাসিন্দারা জানান, একসময় ওই এলাকার পানি সহজেই নিষ্কাশিত হতো। কিন্তু গত ৫ থেকে ৭ বছরে আশপাশে বন বিভাগের জমিতে নতুন বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে পানি চলাচলের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হয়েছে। ফলে বর্ষা মৌসুমে বিদ্যালয় ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের দুর্ভোগ বেড়েছে।


পরিদর্শন শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের কাছ থেকে বেশ কয়েকটি প্রস্তাব পাওয়া গেছে। সেগুলোর কারিগরি ও বাস্তবসম্মত দিক যাচাই করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে সমস্যাটির স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।


অপরদিকে, স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কান্দুলী সড়কের সংস্কারকাজও শুরু হয়েছে। উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং অল্প সময়ের মধ্যেই তা সম্পন্ন হবে।


সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক উদ্যোগে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ স্বাভাবিক হয়ে উঠবে।

Tag
আরও খবর