নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে ঈদে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই সিএনজি চালককে জরিমানা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই সিএনজি চালককে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩০ মে) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিকের নেতৃত্বে ঝিনাইগাতী ও তিনানী বাজারে এ অভিযান পরিচালিত হয়।


এ সময় ঢাকাগামী বাসগুলোর কাউন্টার পরিদর্শন করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি না করার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়। 


পরে তিনানী বাজারের সিএনজি স্ট্যান্ডে যাত্রীদের সঙ্গে কথা বলে দুইজন সিএনজি চালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের সত্যতা যাচাই শেষে মোবাইল কোর্টের মাধ্যমে দুটি পৃথক মামলায় তাদের মোট এক হাজার টাকা জরিমানা করা হয়। 


উপজেলা প্রশাসন জানিয়েছে, যাত্রীদের স্বার্থ সংরক্ষণ এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে পরিবহন সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত ভাড়া আদায়ের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Tag
আরও খবর