নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুপুরিয়া গ্রামে পানি প্রবাহের গুরুত্বপূর্ণ একটি ঝোড়ার মুখ বন্ধ করে দেয়াল নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত হওয়া স্বল্প বৃষ্টিতেই গ্রামের বেশ কয়েকটি বাড়ি, স্কুল মাঠ এবং স্কুলে যাতায়াতের সড়ক পানিতে তলিয়ে যায়।


স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরিয়া গ্রামের হাফেজ আবদুল জলিলের বাড়ির পাশের একটি ব্রিজের নিচ দিয়ে দীর্ঘদিন ধরে উজানের পানি স্বাভাবিকভাবে ভাটির দিকে প্রবাহিত হতো। কিন্তু সম্প্রতি একই গ্রামের মো. আবুল হাশেম উকিল নামে এক ব্যক্তি ঝোড়ার মুখে মাটি ভরাট করে পাকা দেয়াল নির্মাণ করেন। এর ফলে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায় এবং বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।


এদিকে জলাবদ্ধতার কারণে বোরো ধানের ক্ষেতও পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা কোমরসমান পানির মধ্যে ধান কেটে পিপাল দিয়ে ভাসিয়ে কষ্ট করে শুকনো জায়গায় নিয়ে যাচ্ছেন।


সরেজমিনে দেখা গেছে, সামান্য বৃষ্টিতেই গ্রামের বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুল মাঠ ও শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তা পানিতে ডুবে যাওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল নামলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এতে বসতবাড়ির পাশাপাশি বিস্তীর্ণ ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।


ভুক্তভোগীরা দ্রুত ঘটনাটি তদন্ত করে ঝোড়ার স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর