নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হালুয়াঘাটে ‘জৈব কৃষি বিষয়ক’ ফলো-আপ প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিড়ইডাকুনী মিশন হল রুমে কারিতাস ময়মনসিংহ পরিচালিত “আলোক কোরে-২” প্রকল্পের আয়োজনে দিনব্যাপী “জৈব কৃষি বিষয়ক” ফলো-আপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১০ মে ২০২৬) প্রশিক্ষণে শ্রীবর্দী, নালিতাবাড়ী, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার পুরাতন ৬টি পুরুষ কৃষক দলের মোট ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের জৈব কৃষি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, টেকসই কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা প্রদান এবং বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করা।


অনুষ্ঠানে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খন্দকার মঞ্জুরুল হক, কারিতাস ময়মনসিংহ আলোক কোর-২ প্রকল্পের ল্যান্ড ম্যাপিং ও ইকোলজিক্যাল ট্রানজিশনের কো-অর্ডিনেটর মি. বাঁধন চিরান এবং আলোক কোর-২ প্রকল্পের কৃষি কর্মকর্তা মিস এনা নকরেক। 


প্রশিক্ষণে কৃষকদের পক্ষে অভিজ্ঞতা সহভাগিতা করেন নালিতাবাড়ীর চাটকিয়া কৃষক দলের সদস্য শ্রী সন্টু হাজং। তিনি জৈব কৃষির উপকারিতা, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং কৃষকদের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।


অনুষ্ঠানটির উদ্বোধন করেন হালুয়াঘাট বিড়ইডাকুনী ধর্মপল্লীর পাল পুরোহিত ফা. মনিন্দ্র এমন চিরান। উদ্বোধনী বক্তব্যে তিনি পরিবেশবান্ধব কৃষি চর্চার গুরুত্ব তুলে ধরে কৃষকদের জৈব কৃষিতে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।


দিনব্যাপী এ প্রশিক্ষণে জৈব সার প্রস্তুত, প্রাকৃতিক উপায়ে ফসল সুরক্ষা, মাটির উর্বরতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কৃষকরা এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে আরও আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও খবর