নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ফরিদা ইয়াসমিন

শেরপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফরিদা ইয়াসমিন। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ ফরিদা ইয়াসমিন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ময়মনসিংহের ফুলপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


বারহাট্টায় দায়িত্ব পালনকালে তিনি বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার উদ্যোগে উপজেলাটিকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয় এবং তিনি ৫৯টি বাল্যবিবাহ বন্ধ করেন। এ সফলতার জন্য তিনি পুরস্কৃত হন।


জামালপুর সদর উপজেলার বাসিন্দা ফরিদা ইয়াসমিন একটি শিক্ষিত পরিবারে বেড়ে উঠেছেন। তার বাবা ফজলুল হক চৌধুরী ও মা খালেদা বেগম। ছয় ভাইবোনের মধ্যে তিনি সবার বড়।


তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২৮তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন।


নবনিযুক্ত জেলা প্রশাসক হিসেবে শেরপুরের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

Tag
আরও খবর