নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাইলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক তিনবারের এমপি মাহমুদুল হক রুবেল। সোমবার (৬ এপ্রিল) বিকেলে ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে ঝিনাইগাতী ‎উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিএনপির নির্বাচনী জনসভায় ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেছেন, “জামায়াত যেন টাকা দিয়ে ভোট কিনতে না পারে তাই ১২ তারিখের নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার বিকাশের লেনদেন এক হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রেখেছিল। নির্বাচনের আর দুইদিন বাকী, নির্বাচনের আগের দুই রাত আমাদের পাড়া-মহল্লায় পাহাড়া দিতে হবে।” তিনি বিএনপির নেতা- কর্মীদের সতর্ক করে বলেন, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। তবে কেউ টাকার বিনিময়ে ভোট কিনতে আসলে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার পরামর্শ দেন জনসভায়। ‎তিনি আরো বলেন, জামায়াত ইনসাফের কথা বলে, শরীয়াহ আইনের কথা বলে কিন্তু ১২ তারিখের নির্বাচনের পরে তাদের উচ্ছৃঙ্খলতা ও উস্কানিমূলক আচরণ লক্ষ করা যাচ্ছে।‎ শুধুমাত্র নির্বাচনে জয় লাভ করার জন্যই তারা নির্বাচনের আগে এসব কথা বলেছিল। এসময় তিনি সকল ভেদাভেদ ভুলে রাজনৈতিক সহাবস্থান বজায় রেখে ঝিনাইগাতীকে মডেল উপজেলা করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দলমত নির্বিশেষে সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনসভা শেষ করেন। জনসভায় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন। এছাড়াও জনসভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ গত ১২ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়। নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল (ধা‌নের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ (দাঁড়িপাল্লা) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ মার্কসবাদী) মিজানুর রহমান (কাঁচি)।

Tag
আরও খবর