নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে বহুতল ভবনে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর শহরের গোয়ালপট্টি এলাকায় একটি আবাসিক বহুতল ভবনের নিচতলায় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে মজুদকৃত তেল ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে পরিচালিত প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযানে ‘মেসার্স শিমলা ট্রেডার্স’-এর মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।


অভিযানে জানা যায়, দীর্ঘদিন ধরে তাপস নন্দী ও তার সহযোগী শফিকুল ইসলাম হেলাল আবাসিক ভবনের নিচতলায় ট্যাংক স্থাপন করে অবৈধভাবে ডিজেল মজুত ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখানে প্রায় ১৮ হাজার লিটার ডিজেল মজুত পাওয়া যায়।


পরে ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী জরিমানা আরোপ করে এবং একদিনের মধ্যে ভবন থেকে সব ধরনের জ্বালানি তেল ও ট্যাংক অপসারণের নির্দেশ দেয়।


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর