শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও নাটিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬) “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। কারিতাস বাংলাদেশ, ঝিনাইগাতী সীডস প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নওকুচি সিবিওর সদস্যবৃন্দ, নওকুচি পারকথরক সংলাপ ফোরাম এবং নওকুচি সংলাপের কিশোরীরা অংশগ্রহণ করেন। এতে মোট প্রায় ৬০ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যাশিশুর অধিকার, লিঙ্গসমতা, নারীর নিরাপত্তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে নারী অধিকার ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি নাটিকাও প্রদর্শন করা হয়। প্রশিক্ষণে সহায়তা করেন কারিতাস সীডস কর্মসূচির মাঠ সহায়ক সালসেং মৃ।
৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
১০ ঘন্টা ২৯ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে