নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে রামেরকুড়া জাগরণী কিশোরী সংলাপ ফোরামে ১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান মিজান। তিনি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তিনি কৃষি ও পরিবেশবান্ধব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে কারিতাস সীডস প্রকল্পের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফোকাল পারসনসহ পানবর সূর্যমুখী সিবিও এবং গান্ধীগাঁও রাসান সিবিও’র সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সার্বিক সহায়তায় ছিলেন কারিতাস সীডস প্রকল্পের মাঠ সহায়ক লিয়া হাগিদক। আয়োজকরা জানান, স্থানীয় কিশোরী ও কমিউনিটি সদস্যদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা তৈরির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।


Tag
আরও খবর