নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের উদ্যোগে সঞ্চয় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল গ্রামে কারিতাস সীডস প্রকল্পের অর্থায়নে সঞ্চয় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) কারিতাস সীডস কর্মসূচির আয়োজনে এ প্রশিক্ষণটি আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম। এ সময় ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির সদস্যবৃন্দসহ আত্মনির্ভরশীল দলের সদস্যগণ অংশগ্রহণ করেন। কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল-এর সীডস কর্মসূচির আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দদের জন্য সঞ্চয় ব্যবস্থাপনার ডকুমেন্টেশন সংরক্ষণ, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে সঞ্চয় কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে বক্তারা বলেন, সঠিক সঞ্চয় ব্যবস্থাপনা আর্থিক স্বনির্ভরতা অর্জনের অন্যতম প্রধান হাতিয়ার। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে নারীদের আর্থ-সামাজিক ক্ষমতায়ন আরও টেকসই হবে। উল্লেখ্য, মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহায়তায় এবং স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়ন করা হয়।

Tag
আরও খবর