নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

শেরপুরে নিহত জামায়াতে ইসলামীর নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন দলের আমীর ডা. শফিকুর রহমান। এ সময় তিনি রেজাউলের শিশু সন্তানকে কোলে নিয়ে আবেগঘন পরিবেশে কবর জিয়ারত করেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা এলাকায় নিহত রেজাউল করিমের বাড়িতে পৌঁছে তার কবর জিয়ারত করেন ডা. শফিকুর রহমান। সেখানে তিনি নিহতের বৃদ্ধ বাবাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। পরে রেজাউল করিমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।


কবর জিয়ারত শেষে স্থানীয়দের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে রেজাউল হত্যার চারদিন পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমীর। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে ডা. শফিকুর রহমান সকাল ১১টায় হেলিকপ্টারে গোপালখিলা খেলার মাঠে অবতরণ করেন। কবর জিয়ারত শেষে তিনি হেলিকপ্টারযোগে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।


দীর্ঘদিন পর জামায়াত আমীরের শেরপুর সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল নামে। জনসভাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবের সদস্যরা গুরুত্বপূর্ণ ও উঁচু ভবনগুলোতে নিরাপত্তা জোরদার করেন।

Tag
আরও খবর