নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে কৃষি শিক্ষায় জ্ঞানচর্চার নতুন দ্বার উন্মোচন

শেরপুরে কৃষি শিক্ষার মানোন্নয়নে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আজ ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনির্মিত একটি আধুনিক লাইব্রেরির উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। এ উপলক্ষে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, কৃষি শিক্ষার গুণগত মান বৃদ্ধি, গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা এবং প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়নে একটি সমৃদ্ধ লাইব্রেরির ভূমিকা অপরিসীম। তিনি আধুনিক কৃষি ব্যবস্থাপনা ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের আরও মনোযোগী, উদ্ভাবনী ও গবেষণামুখী হওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. সালমা লাইজু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থী ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 


নবনির্মিত এই লাইব্রেরির মাধ্যমে কৃষি বিষয়ক আধুনিক জ্ঞান, গবেষণা ও তথ্যভাণ্ডারে প্রশিক্ষণার্থীদের সহজ প্রবেশাধিকার নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হয়। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বলেন, “জ্ঞানভিত্তিক কৃষি উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ শেরপুর গড়াই আমাদের লক্ষ্য।”

Tag
আরও খবর