নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে আস্থা প্রকল্পের আয়োজনে জেলা নাগরিক প্লাটফর্মের সমাপনী সভা অনুষ্ঠিত

সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত আস্থা প্রকল্পের উদ্যোগে গঠিত শেরপুর জেলা নাগরিক প্লাটফর্মের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শেরপুর শহরের নিউমার্কেটস্থ নিউ আলীশান রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক মো: আবুল হাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল। প্রধান অতিথির বক্তব্যে স্বপন কুমার পাল বলেন, দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত প্রকল্পের নিয়মানুযায়ী প্রকল্প শেষ হয়ে গেলেও নাগরিক প্লাটফর্ম এর সাথে আমাদের সম্পর্ক ও যোগাযোগ অব্যাহত থাকবে। আস্থার ব্যানারে হয়তো আর আপনাদের সাথে কাজ করা সম্ভব হবে না, তবে আপনাদের সাথে ভবিষ্যতে আরো কাজ হবে বলে আমি বিশ্বাস করি। শেরপুর জেলা নাগরিক প্লাটফর্ম আস্থার মাধ্যমে যে কাজ করেছেন তা অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে। বিশেষ অতিথির বক্তৃতায় জনউদ্যোগ শেরপুর এর আহবায়ক মো. আবুল কালাম আজাদ বলেন, শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রের জন্য  আস্থা প্রকল্প যে কাজের শুভসূচনা করে দিয়ে গেছে, তা আরো বেশি সময় চলমান থাকা উচিৎ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক প্লাটফর্ম শেরপুর এর ৪ জন যুগ্ম আহবায়কবৃন্দ হারুন অর রশিদ দুদু, মো. সাইফুল ইসলাম রানু, ফরিদ আহাম্মদ, আনোয়ারুল ইসলাম। নাগরিক প্লাটফর্ম সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সাজেদা পারভীন, একে আজাদ, মিনহাজ উদ্দিন, সীমা রাণী ঘোষ, প্রকৌশলী শুভজিত নিয়োগী, হাদিউল ইসলাম, রবেতা ম্রং, সাংবাদিক বিপ্লব কুমার দে, যোগল কিশোর কোচ,  হাদিউল ইসলাম, জ্যোতি পোদ্দার, এসএম আবু হান্নান, ক্লাস্টার কোঅর্ডিনেটর খালেদ এহতেশাম, ফিল্ড অফিসার সাইকা উম্মাশী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ফিরোজ আহমেদ। সভা শেষে সবাইকে সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়।


Tag
আরও খবর