নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে ট্রাকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ, র‍্যাবের অভিযানে আটক ৩

শেরপুরে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি মদ জব্দ করেছে র‍্যাব-১৪। অভিযানে ৫০টি বস্তায় লুকানো অবস্থায় ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।


র‍্যাব জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার নয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর-বকশীগঞ্জ সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে র‍্যাব-১৪ এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করেন।


চেকপোস্টে একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দেওয়া হলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। তবে র‍্যাব সদস্যরা ধাওয়া করে ট্রাকসহ তিনজনকে আটক করতে সক্ষম হন। পরে আটকদের দেওয়া তথ্যে ট্রাকের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০টি বস্তা তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।


আটককৃতরা হলেন ঝিনাইগাতী উপজেলার মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।


এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


র‍্যাব-১৪ এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর