নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সুজন ঝিনাইগাতী উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সুশাসনের জন্য নাগরিক (সুজন) শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া বলেছেন, সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের প্রকৃত রক্ষাকবচ। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই। এছাড়াও তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরাসরি অংশগ্রহণের সুযোগ পায়। জনগণ যদি সচেতনভাবে ‘হ্যাঁ’ ভোট দেয়, তাহলে দেশে জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পথ সুগম হতে পারে। এতে ক্ষমতার অপব্যবহার কমে আসবে এবং গণতন্ত্র আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে সুজন ঝিনাইগাতী উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শওকত আলী। সভা সঞ্চালনা করেন সুজন ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আল আমিন। এসময় সুজন ঝিনাইগাতী উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি ঘোষণা করেন সুজন শেরপুর জেলা কমিটির কোষাধ্যক্ষ হোসাইন আহামদ মোল্লা। সভা শেষে সুজনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ২০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সুজনের ঝিনাইগাতী উপজেলা শাখার সহ-সভাপতি রফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কার্যক্রমের পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সুজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

Tag
আরও খবর