নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুই চালকের কারাদণ্ড, যানবাহন জব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ বালু পরিবহনের সময় দুই চালককে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার হালচাটি গ্রামের মো. জসিম উদ্দিন (২২) এবং চাপাঝোড়া গ্রামের রাকিবুল ইসলাম (২০)।


ভ্রাম্যমাণ আদালতের রায়ে মো. জসিম উদ্দিনকে ২৫ দিন এবং রাকিবুল ইসলামকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় একটি মাহিন্দ্র ট্যাফে ট্রাক্টর ও ছয়টি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু পরিবহনের সঙ্গে জড়িত অন্যরা পালিয়ে যায়।


উপজেলা প্রশাসন সূত্র জানায়, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন নদী, খাল ও ঝোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু পরিবহনের সময় চালকদের হাতেনাতে আটক করা হয়। অভিযানে সহায়তা করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আনসার বাহিনীর সদস্যরা। 


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন জনস্বার্থের পরিপন্থী। এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Tag
আরও খবর