নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে মিসকিন নামে এক যুবক নিজের পুরুষাঙ্গ নিজেই কেটেছেন, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামে মিসকিন(৩৫) নামে এক যুবক তার পুরুষাঙ্গ কেটে ফেলেছে নিজেই। মিসকিন একই গ্রামের টগর আলীর ছেলে। ৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। মিসকিনের পরিবার ও এলাকাবাসীদের সুত্রে জানা গেছে, ১ছেলে ১মেয়ের জনক মিসকিন। সে একজন মাদকাসক্ত। দীর্ঘদিন থেকে মাদক সেবন করে অনেকটা হিতাহিত জ্ঞানশূন্যের মধ্যে জীবন যাপন করে আসছে। অপরদিকে তার সংসারে আর্থিক অবস্থাও স্বচ্ছল নয়। বিভিন্ন কারণে মিসকিনের বিবাহের পর তার স্ত্রীর সাথে ২/৩ বার বিবাহ বিচ্ছেদ ঘটলেও পূণরায় সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্ত্রী তার সংসারে ফিরে আসে। বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাত কারণে নেশাগ্রস্ত মিসকিন বাড়ীর পাশে জঙ্গলে গিয়ে দা দিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলে নিজেই। পরে সন্ধ্যার আগ মুহুর্তে মিসকিন তার বাড়ীতে গেলে পরিবারের লোকজন তার পরিহিত লুঙ্গির ভিতর থেকে রক্ত ঝরতে দেখে। প্রথমে পরিবারের লোকজন মনে করে কোন আঘাতের কারণে রক্ত ঝরছে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে মিসকিনকে দ্রুত ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে আসে। রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মিসকিনকে শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করে। বর্তমানে মিসকিন আশংকাজনক অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও নিজ পুরুষাঙ্গ কর্তনের সুনির্দ্দিষ্ট কোন বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার এসআই আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, “আমি ওসি মহোদয়ের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। মিসকিনের নিজ বাড়ী ও তার শ্বশুর বাড়ীতে খোঁজ নিয়েছি। মাদকাসক্ত মিসকিন নিজ পুরুষাঙ্গ নিজেই কেটেছে বলে এমন তথ্য পাওয়া গেছে”।

Tag
আরও খবর