নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নতুন বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে। ১ জানুয়ারী ২০২৩ রবিবার বেলা ১১টায় ওই বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এ নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। ৬ষ্ঠ শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত সরকারী নতুন বই ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। বই বিতরণ উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ নতুন বছরের এ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন। ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দের সভাপতিত্বে ও শরীরচর্চা শিক্ষক হারুন উর রশিদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল। এসময় অন্যান্যদের মধ্যে ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংঘঠনিক সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেনসহ ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এছাড়াও দিনব্যাপী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


Tag
আরও খবর