লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া

মাদক, সন্ত্রাস, নাশকতা, ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার, ঝিনাইগাতী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণ রাখাসহ বিভিন্ন ক্যাটাগড়িতে শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া। ২৪ অক্টোবর সোমবার বিকেলে শেরপুর জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সেপ্টেম্বর/২০২২ মাসের শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া। তার হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা ক্রেস্ট তুলে দেন, শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। এ বিষয়ে ওসি মনিরুল আলম ভূঁইয়া জানান, একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। থানার সকল সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা সম্ভব হয়েছে। যে কোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়। তিনি শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag
আরও খবর