লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য আবু তাহের, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, সাংবাদিক গোলাম রব্বানী টিটু ও ইউপি চেয়ারম্যানগণ। এসময় ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় যানজট, মাদক, জুয়া, বিদ্যুৎ এর ভৌতিক বিল, পাহাড় থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন নিরসনে বিস্তারিত আলোচনা করা হয়। ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে কমিটির সদস্যরা সভায় উল্লেখ করেন। এছাড়াও সভায় ঝিনাইগাতী উপজেলার ইউএনও প্রাথমিক শিক্ষায় জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিভাগীয় পর্যায়ে ঝিনাইগাতী উপজেলা ও গৌরীপুর ইউনিয়ন শ্রেষ্ঠত্ব অর্জন করায় সাংবাদিক হারুন অর রশিদ দুদু ইউএনও মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

Tag
আরও খবর