নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

“সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) আশরাফ করীব, সহকারী বন সংরক্ষক রাংটিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা শামছুল আলম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, সাংবাদিক হারুন অর রশিদ দুদু ও ইউপি সচিব আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভায় উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, সরকার নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত জন্ম নিবন্ধনের ফি নেওয়া যাবেনা এবং জনগণকে জন্ম নিবন্ধন বিষয়ে কোন ধরনের হয়রানী করা যাবেনা। এছাড়াও চেয়ারম্যান ও ইউপি সচিবদের এ বিষয়ে নজর রাখার জন্য নির্দেশনা দেন তিনি।


Tag
আরও খবর