নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন নুর মোহাম্মদ শামীম

শেরপুর জেলায় এ বছর প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর মোহাম্মদ শামীম। তিনি ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ২৫ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বাছাই কমিটিতে জেলার সকল প্রতিযোগীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। রোববার বাছাই কমিটি এ ফলাফল ঘোষণা করেন। নুর মোহাম্মদ শামীম ২০০৭ সালে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় যোগদান করেন। যোগদানের পর থেকে তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়ে ক্রীড়া, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্যসহ নানা ধরণের প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন। তাছাড়া বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি ও কৌশল, শ্রেণি ব্যবস্থাপনা, অভিভাবকদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা, মনোরম ছাদবাগান গড়ে তোলাসহ নানা বিষয়ে ব্যাপক সফলতা অর্জন করেন। নুর মোহাম্মদ শামীম ২০২২ সালের প্রাথমিক শিক্ষা পদকের জন্য শেরপুর জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন, ঝিনাইগাতী উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজসহ ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

Tag
আরও খবর