নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উদযাপন

ফাইল ছবি

শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

২৮ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিনের সঞ্চালনায় শেখ হাসিনা’র আদর্শ ও কর্মময় জীবন এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, ওসি মনিরুল আলম ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম পলাশ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেমসহ অন্যান্য বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেনসহ উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ। সভায় অংশগ্রহণকারী সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। 

Tag
আরও খবর