নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরের নালিতাবাড়ীতে কারিতাসের শিখন সহভাগিতা কর্মশালা অনুষ্ঠিত

কারিতাস ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে শেরপুর জেলার নালিতাবাড়ীতে মর্যাদাপুর্ন ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় শিখন সহভাগিতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় নালিতাবাড়ী উপজেলার বারোমারী সেন্টলিও জুনিয়র স্কুলে কারিতাসের সংলাপ কিশোর/কিশোরীবৃন্দের অংশগ্রহণে এ সহভাগিতা কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন। সিডস কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মি. দুলেন আরেং এর সভাপতিত্বে ও পিও ওসমান গণির সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেন্টলিও জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক মি. রোজী হাদিমা, বারোমারী ধর্মপল্লীর পাল পুরোহিত তরুণ বানোয়ারী, টিআইবি সদস্য জোবাইদা খাতুন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংলাপ কিশোরী লিমা আক্তার, কণিকা বর্মন, সঙ্গিতা হাজং, রোজলীন রাকসাম। এসময় উপস্থিত ছিলেন, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সিডস প্রকল্পের প্রজেক্ট অফিসার হিল্লোল নকরেক, প্রণয় কুমার ম্রং, কারিতাস নালিতাবাড়ী উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমাসহ কারিতাসের অন্যান্য মাঠ কর্মীগণ। কর্মশালার মাধ্যমে জানা যায়, কারিতাস শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ৪টি ইউনিয়নে মোট ২২টি গ্রাম নিয়ে ২০১৯ থেকে স্ট্রমা ফাউন্ডেশনের কাজ বাস্তবায়ন করে আসছে। স্ট্রমা ফাউন্ডেশনের সহায়তায় কারিতাসের মর্যাদাপুর্ন ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্পের কাজ করে আসছে। এ প্রকল্পের আওতায় টিজি-২ তে কিশোরীদের জন্য সংলাপ কিশোরীদের ক্ষমতায়ন এ মূলসুরের উপর ভিত্তি করে উপজেলার ১০টি সংলাপ কেন্দ্রে ১০জন এনিমেটর ও ৪৭৫ জন কিশোরী নিয়ে কিশোরী সংলাপ গঠন করেছে। কিশোরী সংলাপ কেন্দ্রে শিশুর অধিকার বাস্তবায়নকল্পে জেন্ডার জীবন দক্ষতা, স্বাস্থ্য, পুষ্টি মূল্যবোধ, আয় রোজগার, প্রতিবন্ধী, বাল্য বিবাহ রোধ, নারী নির্যাতন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম ও দূর্যোগ সুশাসন নিয়ে শিক্ষা দিচ্ছে। বক্তারা কর্মশালায় বলেন, কারিতাস দরিদ্র পীড়িত ও দুর্যোগপূর্ণ এলাকার মানুষকে সচেতন, তাদের বাসস্থান দিয়ে পুর্নবাসিত, আত্মকর্মসংস্থান, প্রাকৃতিক দুর্যোগের সময় করনীয় বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ মানব কল্যাণমূলক কাজ করে যাচ্ছে, যা অত্যন্ত প্রশসনীয়। কর্মশালায় সংলাপ ও ফোরামের প্রায় দেড় শতাধীক কিশোর-কিশোরীবৃন্দ অংশগ্রহণ করে। 

Tag
আরও খবর