নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে ডিএসএ’র দাবা প্রতিযোগিতা উদ্বোধন

শেরপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দাবা উপ-কমিটির ব্যবস্থাপনায় শুরু হয়েছে ডিএসএ দাবা প্রতিযোগিতা এবং স্কুল দাবা প্রশিক্ষণ ও প্রতিযোগিতা ২০২২। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে ৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে এ দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল আহমেদ-এর সভাপতিত্বে ও দাবা উপ-কমিটির সম্পাদক হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত বক্তব্য রাখেন। এসময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দাবাড়ুরা ছাড়াও জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কহিনুর বেগম বিদ্যুৎ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, বিভিন্ন ক্লাব, সংস্থার প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। দাবা উপ-কমিটির সম্পাদক হাকিম বাবুল জানান, এবারের ডিএসএ দাবা প্রতিযোগিতায় জেলার ৪০ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করছেন। প্রাথমিক পর্বে ৭ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে অংশগ্রহণ শেষে শীর্ষ ১২ জন ফাইনাল পর্বে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া এবার স্কুল দাবা প্রতিযোগিতায় জেলার ৯টি স্কুলের ২৯ জন ক্ষুদে দাবাড়ু অংশগ্রহণ করছে। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত এসব প্রতিযোগিতার পাশাপাশি স্কুল পড়ুয়া ক্ষুদে দাবাড়ুদের প্রশিক্ষণ কার্যক্রমও চলবে। তিনি বলেন, জেলা ডিএসএ দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন খেলোয়াড় বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত জাতীয় দাবা ‘বি’ প্রতিযোগিতায় বাছাইপর্বে শেরপুর জেলার প্রতিনিধিত্ব করবেন। এছাড়া স্কুল দাবা প্রতিযোগিতার সেরা খেলোয়াড়দের মধ্য থেকে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশীপ ও বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দাবা খেলোয়াড় নির্বাচন করা হয়ে থাকে। 

Tag
আরও খবর