নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের অক্লান্ত চেষ্টায় ৮ মাস পর শিল্পী আক্তার ফিরে পেল স্বামীকে

ওসি বিপ্লব কুমার বিশ্বাসের অক্লান্ত চেষ্টায় নিখোঁজের ৮ মাস পর শিল্পী আক্তার ফিরে পেল স্বামী আলমগীর হোসেনকে। শেরপুর জেলার শ্রীবরদী থানার পুলিশ অভিযান চালিয়ে গাজীপুরের জয়দেবপুর থানার ভবানীপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে। ২৪ আগস্ট বুধবার উদ্ধার হওয়া আলমগীর হোসেনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবার সূত্রে জানা গেছে, ২০২১ সালের নভেম্বর মাসের ২১ তারিখে বাজারে যাওয়ার কথা বলে নিখোঁজ হন আলমগীর। এরপর অনেক খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। তবে কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। গত ১৯ জুলাই শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরী করে তার পরিবার। ২৪ আগস্ট বুধবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আলমগীরকে গাজীপুরের জয়দেবপুরের ভবানীপুর এলাকা থেকে উদ্ধার করে। আলমগীরের স্ত্রী শিল্পী আক্তার বলেন, ‘আমার স্বামী নিখোঁজ হওয়ার পর বাপের বাড়ি চলে যাই। এক সন্তান নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে হয়েছে। এখন স্বামীকে ফিরে পেয়ে আমরা অনেক খুশি।’ আলমগীর হোসেন বলেন, ‘পরিবারের ভরণপোষণ দিতে অপারগ ছিলাম। পরে বাজার করার কথা বলে অভিমান করে বাড়ি থেকে চলে যাই।’ শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘থানায় সাধারণ ডায়েরী করার পর থেকেই তাকে সন্ধান করা হচ্ছিল। অবশেষে আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই। আলমগীরকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।’ আলমগীরের স্ত্রী ও এলাকাবাসী ওসি বিপ্লব কুমার বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag
আরও খবর