দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজাপুরে জাল টাকা দিয়ে ঋন পরিশোধের অভিযোগ

ঝালকাঠি জেলার রাজাপুরে জাল টাকার নোট দিয়ে ঋন পরিশোধের অভিযোগ পাওয়া গেছে । 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায়  রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন এর  নৈকাঠি এলাকার   সুবর্ণার ধারের টাকা জাল টাকার নোট দিয়ে একই এলাকার  বিউটি পরিশোধ করেছে বলে জানা যায়। আবার সুবর্ণা প্রতিবাদ করলে উল্টো বিউটি তার বিরুদ্ধে সোমবার রাতে জাল টাকা দিয়ে ফাঁসানোর অভিযোগ করেন থানায়।আজ মঙ্গলবার বিকালে পুলিশ ঘটনাস্থলে যায় তদন্তে। 

ভূক্তভোগী সুবর্ণা নৈকাঠি এলাকার ননী হালদারের স্ত্রী। অপর দিকে বিউটি একই এলাকার আবাসনের বাসিন্দা জয়ন্ত মিস্ত্রীর স্ত্রী।


স্থানীয়রা ও  সুবর্ণা হালদার জানায়, তার কাছ থেকে গত পাঁচ মাস পূর্বে বিউটি মিস্ত্রী ১৭ হাজার টাকা ধার নেয়। গত ১৫ দিন পূর্বে বিউটি ঐ টাকা শোধ করেন সাথে আরো ৭ হাজার পুরাতন টাকা পরিবর্তন করে নতুন টাকা দেয় সুবর্ণাকে। সুবর্ণা না বুঝে টাকা রেখে দেয়।৫ সেপ্টেম্বর সোমবার ঐ টাকা থেকে সুবর্ণা একটি পাঁচশত টাকার নোট নিয়ে দোকানে যায়। দোকানদারের কাছ থেকে সুবর্ণা জানতে পারে পাঁচশত টাকার নোটটি জাল। তখন তার বাসায় রাখা আরো একুশ হাজার পাঁচশত টাকা যাচাই করে দেখে সবগুলো জাল টাকার  নোট। বিষয়টি কাউকে কিছু না বলে ঐ জাল নোট গুলো নিয়ে বিউটির কাছে যায় সুবর্ণা এবং তার কাছে জানতে চায় সে নোট গুলো কোথায় পেয়েছে। এতে বিউটি ক্ষিপ্ত হয়ে ঐ বাইশ হাজার জাল টাকার নোট দেয়ার কথা অস্বীকার করে। পরে ঐ দিন থানায় এসে সুবর্ণার নামে জাল টাকা দিয়ে তাকে ফাঁসানো অভিযোগ দেয় বিউটি। বিউটি এর আগেও ইসলামি ব্যাংকের ঋণ পরিশোধ করতে জাল টাকার ব্যবহার করেছিল বলে স্থানীয়রা জানায়।


এ ব্যাপারে বিউটি মিস্ত্রী কে জিজ্ঞাসাবাদ করলে  তিনি জানান, ঐ টাকা গুলো পার্শ্ববর্তী কাউখালী উপজেলার রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি এনজিও থেকে ঋণ তুলেছেন।

রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কাউখালী শাখার ব্যস্থাপক মো. জুয়েল তালুকদার জানান, আমরা ব্যাংকে চেকের মাধ্যমে গ্রাহকদের ঋণ দেই, নগদ নয়।

বর্তমানে বিউটি ও সূর্বনা উভয় থানা হেফাজতে আছে। 


রাজাপুর থানার ওসি তদন্ত মোঃ মোস্তফা জানান, "সূর্বনা হালদার বাদী হয়ে বিউটির বিরুদ্ধে মামালা করেছে।আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।"

Tag
আরও খবর




রাজাপুরে জেলে থাকা আসামিদের বাড়িতে লুটপাট

৯৭৬ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে


শ্রেষ্ঠ ওসি হলেন রাজাপুরের আতাউর রহমান

৯৭৯ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে


রাজাপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

৯৮৬ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে