জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

প্রার্থীতা প্রত্যাহার করলেন শাহজাহান ওমরের প্রতিদ্বন্দন্দ্বি মনিরুজ্জামান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত আলোচিত প্রার্থী ব্যরিষ্টার মুহম্মদ শাহজাহান ওমরের সাথে প্রতিদ্বন্দ্বিতাকারী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এম মনিরুজ্জামান তার প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচনের মাঠ থেকে সরে দ্বারানোর ঘোষনা দিয়েছেন। 


মঙ্গলবার বিকেল ৪ টায় ঝালকাঠির রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মনির এই ঘোষনা দেন। এসময় মনিরের সাথে রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট খায়রুল আলম সরফরাজসহ দলীয় নেতাকর্মী অনেকে উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান বলেন, কারো চাপে নয়,  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে মেনেনিয়ে নৌকার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আর তাই আমি আমার নিজের প্রার্থীতা থেকে সরে দাড়ালাম।


এর আগে গত ১৮ ডিসেম্বর এক সভায় শাহজাহান ওমরের পক্ষে নির্বাচনে কাজ না করার সিদ্ধান্ত নেয় রাজাপুর উপজেলা আওয়ামী লীগ। এ আসনে আওয়ামীলীগের শক্ত প্রার্থী ঈগল প্রতীকের মনিরুজ্জামানকে বিজয়ী করার লক্ষে সভায় সিদ্ধান্ত গ্রহন করে রেজুলেশন করা হয়। এই খবর গনমাধ্যমে প্রচার হওয়ার একদিন পর ২০ ডিসেম্বর রাতে রাজাপুর কাঠালিয়া দুই উপজেলা আওয়ামী লীগের সাথে শাহজাহান ওমরের দ্বন্দ্ব মেটাতে বরিশালে সমঝোথা বৈঠক করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।


ঐ বৈঠকের পর দলীয় নেতৃবৃন্দ শাহজাহান ওমরের পক্ষে ভোট চাইতে নামেন। ঐ বৈঠকের ৫ দিন পর ২৬ ডিসেম্বর নির্বাচন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করলেন আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান।

Tag
আরও খবর





শ্রেষ্ঠ ওসি হলেন রাজাপুরের আতাউর রহমান

৯৭৯ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে


রাজাপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

৯৮৬ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে