জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রায়গঞ্জ বন্ধুসভার সহমর্মিতার ঈদ বাজার উপহার বিতরণ

১৭ এপ্রিল ২০২৩ সোমবার

মোঃ আতিকুল ইসলাম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রতিবন্ধী ও বিধবা পরিবারের মাঝে সহমর্মিতার ঈদ উপহার হিসেবে ঈদ বাজার খাদ্যসামগ্রী বিতরণ করেছেন প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা। বন্ধুসভার কেন্দ্রীয় পরিষদের নির্দেশনা অনুসারে প্রতিবারের ন্যায় এবারো ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রমে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে রায়গঞ্জ বন্ধুসভা।

রায়গঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ও বন্ধুদের নিজস্ব অর্থায়নে ১০টি পরিবারকে ঈদ বাজার হিসেবে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন। এসব খাদ্যসামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য ছিলো মুরগী, পোলাওয়ের চাল,ডাল,তেল,লবণ,চিনি,লাচ্ছা,সেমাই,দুধ,আদা,রসুন,পেয়াজ,কাচামরিচ,আলু ও মসলা।


সোমবার বেলা ১১ ঘটিকায় রায়গঞ্জের বিভিন্ন গ্রাম ঘুরে প্রতিবন্ধী ও অসহায় বিধবা পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণ করেন রায়গঞ্জ বন্ধুসভার বন্ধুরা। রায়গঞ্জ বন্ধুসভার ঈদ বাজার খাদ্যসামগ্রী পেয়ে কেঁদে ফেলেন রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের দৈবুজ্ঞাতী গ্রামের বিধবা নারী আয়তনী বেগম (৭৫)। অশ্রুসিক্ত নয়নে ভাঙা গলায় বলে ওঠেন, তোমরা আমাকে এইগুলা কিহামে দিত্যাছো? একই এলাকার আরেক বিধবা নারী সালেকা বেগম (৭০) বলেন, ঈদের আগে এতোগুলা বাজার একসাথে পাবো কল্পনা করি নাই।  রায়গঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের প্রতিবন্ধী বিধবা নারী মনোয়ারা বেগম (৬৫) কিছুদিন আগে পরে গিয়ে বাম পায়ের পাতা ভেঙে গেছে। প্রতিবন্ধীর কারণ ডান পা আগে থেকেই বিকল তার। বারান্দার মাটিতে পাটি পেরে শুয়ে ছিলেন। হঠাৎ বন্ধুসভার বন্ধুদের আগমনে তাদের নিকট থেকে ঈদ বাজার খাদ্যসামগ্রী পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। দোয়া করে বলেন আল্লাহ আপনাদের ভালো করুক। 


এই আয়োজনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ডাঃ মোঃ মাহমুদুল হক মাহমুদ, মোঃ সেলিম রেজা খোন্দকার, সভাপতি, উজ্জ্বল কুমার মাহাতো, সাবেক সভাপতি মোঃ আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজু আহমেদ রকি, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা আলমগীর খান ও সদস্য হৃদয় কুমার মাহাতো প্রমুখ।


আরও খবর




বন্যপ্রাণী প্রায় দেখা যাচ্ছে সিরাজগঞ্জে

১২৪২ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে