নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে

রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ- এ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

৩০ মে (মঙ্গলবার) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মুহ. শামসুল হক। 

এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃসাজেদুল আলম, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপসহকারী পরিচালক মোঃমনোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহঃ নুরুন্নবী মিয়া, উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মোঃমোহায়মেনু আলম, সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শওকত আলী, রায়গঞ্জ প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক মোঃ আশরাফ আলী প্রমুখ। 

প্রতিযোগিতায় ধানঘরা উচ্চবিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। রানার আপ হয় উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়। ধানঘরা উচ্চবিদ্যালয়ের দলনেতা মারজিয়া মাহজাবিন শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। শেষে অতিথিগণ বিজয়ী ও রানার আপ দলের বিতার্কিকদের হাতে ক্রেস্ট তুলে দেন। প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

আরও খবর




বন্যপ্রাণী প্রায় দেখা যাচ্ছে সিরাজগঞ্জে

১২৪২ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে