জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

রায়গঞ্জে বিশ্ব পরিবেশ সুরক্ষা দিবস উদযাপনে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে

মোঃ আতিকুল ইসলাম, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিবেশ সুরক্ষায় আমাদের করণীয় বিষয়ক আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শিক্ষার্থীর হাতে নিম গাছের চারা তুলে দিচ্ছেন রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সাজেদুল আলম। পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন জীবনের আয়োজনে ও প্রভাষক মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম, আয়োজক সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ আবদুর রাজ্জাক নাসিম, শিক্ষার্থীদের মধ্যে মহুয়া সাহা প্রমুখ।

বক্তব্য দিচ্ছেন রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রী কলেজ  অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সাজেদুল আলম ।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাসুদ রানা, তাপস কুমার পাল, প্রভাষক মোঃ কামরুজ্জামান সরকার, মোঃ আরমান আলী, মোঃ আবদুল মোমিন পাঠান, লায়লা মমতাজ, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম মোনায়েম খান প্রমুখ।

শেষে কলেজের ছাত্রীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

Tag
আরও খবর




বন্যপ্রাণী প্রায় দেখা যাচ্ছে সিরাজগঞ্জে

১২৪২ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে