দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা

বাড়ি নির্মাণ কাজে বাধা, দখলের প্রতিবাদে অসহায় নারীদের সংবাদ সম্মেলন

বাড়ি নির্মাণ কাজে বাধা, দখলের প্রতিবাদে অসহায় নারীদের সংবাদ সম্মেলন



 বাড়ি নির্মাণ কাজে বাধা, দখলের প্রতিবাদে অসহায় নারীদের সংবাদ সম্মেলন


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয় ভূমিদস্যু নুরুল ইসলাম কর্তৃক প্রবাসীর বাড়িতে নির্মাণ কাজে বাধা, অবৈধ জবর দখল ও হামলার অভিযোগ এনে প্রতিবাদে পরিবারের অসহায় নারীরা সংবাদ সম্মেলন করেছেন।


মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের রামপুর গ্রামের নিজ বাড়িতে প্রবাসী ফরহাদ ও ফারুকের ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।


এসময় ওই প্রবাসীদের মা সুজিয়া খাতুন বলেন, আমার স্বামী নাই, দুই ছেলে সৌদি প্রবাসী। ছেলেদের বউ ও বাচ্চাদের নিয়ে বাড়িতে থাকি। এরমধ্যে আমার ছোট ছেলে ফরহাদ দেশে থাকাকালীন সময়ে একই এলাকার প্রতিবেশী নুরুল ইসলামের বোন নুর নাহার বেগম থেকে তাদের ওয়ারিশী সম্পত্তির আমাদের বাড়ির সাথে লাগোয়া ৮ শতাংশ জমি ক্রয় করে। কিন্তু নুরুল ইসলাম অবৈধভাবে ওই জমি দখল করে নিজেদের নামে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। এলাকাতে সে প্রভাব বিস্তার করে অবৈধভাবে অনেকের জায়গা জমি দখল করে রাখে। আমরা আমাদের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে নুরুল ইসলাম বাধ্য দেয়। এসবের প্রতিকার চাইতে গেলে উল্টো আমাদের অসহায় নারীদের উপর হামলা করতে আসে, অশ্লীল অঙ্গভঙ্গিতে গালমন্দ করে। থানায় গিয়ে উল্টো আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। যেকোনো মূহুর্তে আমাদের বাড়িতে বড় ধরনের হামলা ভাংচুর করবে বলে হুমকি দিয়ে আসছে।


সুজিয়া খাতুন আরও বলেন, আমাদের বাড়িতে কোনো  পুরুষ সদস্য না থাকায় নারী ও শিশুদের নিয়ে আতংকের মধ্যে নিরাপত্তাহীনতা আছি। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে আমরা এর সুষ্ঠ বিচার দাবি করছি।


অভিযোগের জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, এ নিয়ে পরে কথা বলবো। এখন আমার সময় নাই।


প্রসঙ্গত, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এরকম জমি সংক্রান্ত বিরোধের জেরে নোয়াখালী সদর উপজেলায় কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরাপুর গ্রামে প্রবাসী সুমনের বাড়িতে প্রতিপক্ষের লোকজন ভাড়াটে সন্ত্রাসী দিয়ে প্রকাশ্য দিবালোকে আধাঘন্টা ধরে হামলা ভাংচুর ও লুটপাট করে। প্রবাসী সুমনও হামলার হুমকি পেয়ে পুলিশ প্রশাসনের কাছে সহায়তা চেয়ে কোনো প্রতিকার পায়নি।

আরও খবর