নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করছে বিউবো

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করছে বিউবো



রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করছে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী কার্যালয় রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করছে। একই সাথে গ্রাহকদের নিরলসভাবে সেবা দিতে কাজ করে যাচ্ছে। এর ফলে আর্থসামাজিক উন্নয়নে বিদ্যুৎ শক্তিকে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হয়েছে।  


বিউবো সূত্রে জানা যায়, গত বছর জুন-জুলাই মাসে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী কার্যালয়ের উদ্যোগে ছয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব ভ্রাম্যমাণ আদালতে বকেয়াধারী, অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের বিরুদ্ধে ৪২টি মামলা দেওয়া হয়। এরপর গত বছরের আগস্ট থেকে চলতি বছরে বকেয়া বিল আদায় ও অবৈধ বিদ্যুৎকারী গ্রাহকদের বিরুদ্ধে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ৪৬টি মামলা দেওয়া হয়। এসব মামলা বিপরীতে প্রায় ৯২ লক্ষ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। অপরদিকে, গত বছরের জুলাই মাসে রাজস্ব আদায় করা হয় ৭ কোটি ৮২ লক্ষ ৫৪ হাজার ৮৪৭ টাকা, অক্টোবর মাসে ৯ কোটি ২৩ লক্ষ ৩৪ হাজার ২১৩ টাকা, নভেম্বর মাসে ১১ কোটি ৩৩ হাজার ১৮৭ টাকা, চলতি বছরের জানুয়ারি মাসে ৭ কোটি ৮১ লক্ষ ৩ হাজার ২১১ টাকা।  


বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনীর কার্যালয় সূত্রে জানা যায়, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে আগের তুলনায় বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী কার্যালয়ে রাজস্ব আদায় বেড়েছে। তবে স্বার্থানেষী  মহলের স্বার্থের ব্যাঘাত ঘটলে অপপ্রচারেরও কমতি থাকেনা। মনগড়া ভিত্তিহীন অভিযোগ তুলে কর্মকর্তাদের ঘায়েলের চেষ্টা করেন। খুঁটি স্থানান্তর প্রক্রিয়া সড়ক বিভাগের নির্দেশনায় ও অর্থায়নে কিছু জায়গায় সম্পন্ন করা হচ্ছে।  এ ক্ষেত্রে পূর্বে যে অবস্থানে আগে খুঁটি ছিলে তার বরাবর পিছনের দিকে পূর্বের এলাইমেন্ট ঠিক রেখেই কাজ সম্পাদন করা হচ্ছে।  ৩৩/১১/০.৪ কেভি লাইন বিউবোর নকশা ও পরিদর্শন বিভাগের প্রণীত ডিজাইন মোতাবেক নির্মিত। এখানে পোলের স্থান বা অবস্থান নির্ধারিত। এতে হস্তক্ষেপ করার সুযোগ নেই।    


বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো.শাহাদাত ইসলাম বলেন,গত বছরের তুলনায় ২০২৪-২৫ অর্থ বছরেরর ২-৩ মাস বাকী থাকার আগেই আমরা সকল লক্ষ্য মাত্রা অর্জন করতে পেরেছি। এই অর্থ বছরের মধ্যে বন্যা পড়েছে। আমরা বন্যা থাকাকালীনও লক্ষ্যমাত্রা পূরণ করেছি। একটি মহল ব্যক্তি স্বার্থে আমাদের উপ-সহকারী প্রকৌশলী নাজমুন হাসান নিপুনের বিরুদ্ধে কুৎসা রটায়। বিষয়টি আমি খতিয়ে দেখেছি যা পুরোপুরি মিথ্যাচার। পূর্বের এলাইমেন্ট ঠিক রেখে কাজ করতে হয়। এতে মনগড়া কিছু করার সুযোগ নেই।

আরও খবর