নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

২০ সহস্রাধিক মানুষের অংশগ্রহণে খেলাফত মজলিসের আমীরের জানাজা সম্পন্ন

খেলাফত মজলিসের আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাবেক মহাপরিচালক, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যাপক শায়খুল হাদিস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী (রহ.) এর জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে শহরস্থ টিলাগড় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


জানাজা নামাজের ইমামতি করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ।


জানাজা পূর্ব আলোচনায় অংশ নেন সাবেক এমপি এম নাসের রহমান, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, খেলাফত মজলিসে নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মো: আবদুল জলিল, ডা: এ এ তাওসিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, মাওলানা শামসুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক অধ্যাপক আবু সালমান, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল হক আমিনী, কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা নেহাল আহমদ, মাওলানা আহমদ বিলালসহ স্থানীয় আলেম-উলামা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার মানুষ জানাযায় অংশ নেন।


মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী গত ৭ এপ্রিল শুক্রবার ইফতারের সময় নারায়নগঞ্জে একটি ইফতার মাহফিলে হৃদরোগ জনিত কারনে হঠাৎ মৃত্যুবরণ করেন।


আরও খবর