ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে ইসলামী যুব মজলিসের ইফতার মাহফিল ও আলোচনা সভা

রমজান সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় : শেখ শাব্বীর আহমদ


সলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শেখ শাব্বীর আহমদ বলেছেন, রমজান আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। পবিত্র মাহে রমজান অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। এই মাস ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সকলের দায়িত্ববোধ জাগ্রত করে। 

সোমবার (৯ মার্চ) মৌলভীবাজার শহরেরর কুসুমবাগস্থ রেস্ট ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা আয়োজিত সংগঠনের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আলোচসা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক সৈয়দ আতহার জাকওয়ানের সঞ্চালনায় ইফতারে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার মোঃ মুহিবুল ইসলাম, মৌলভীবাজার জেলা ইমাম সমিতির সেক্রেটারি মুফতি হিফজুর রহমান ফুয়াদ, ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর সভাপতি সালমান হোসেন, জেলা সভাপতি আহমদ কবির, যুব মজলিস হবিগঞ্জ জেলা সেক্রেটারি ফরহাদ সাইফুল্লাহ, জেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাসান আহমদ চৌধুরী,

মৌলভীবাজার আদিব ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার ইসমাইল হোসেন, আবাবিল সাংস্কৃতিক ফোরাম মৌলভীবাজারের পরিচালক মাওলানা শাহ মিসবাহ।

আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাবেক সেক্রেটারি মুফতি মনসুর খান, মৌলভীবাজার জেলা শ্রমিক মজলিসের সিনিয়র সহসভাপতি ওলিউর রহমান, ইসলামী ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতি রাফি উদ্দিন মাবরুর, সাবেক জেলা সেক্রেটারি আবিদ হাসান, শহর ছাত্র মজলিস সেক্রেটারি এহছানুল হক ফুজায়েল, ইসলামি যুব মজলিসের মৌলভীবাজার জেলা সহসভাপতি এম খসরু, জেলা প্রচার সম্পাদক হাফেজ মাওলানা নুহ বিন হোসাইন, জেলা প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, জেলা অফিস সম্পাদক তালহা আহমদ চৌধুরী, 

জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম,  যুব মজলিসের মৌলভীবাজার শহরেরর সহসভাপতি আব্দুর রহমান তফাদার খালেদ, খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা সেক্রেটারি হাফেজ হোসাইন আহমদ খালেদ, যুব মজলিসের কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আনিসুল ইসলাম শাকের, শমসেরনগর সাংগঠনিক থানা সভাপতি এম এ মুহিত, রাজনগর উপজেলা সভাপতি জামসেদ আলম, সেক্রেটারি নজরুল ইসলাম সজিব, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুস্তাকিম আল মুনতাজ, সেক্রেটারি সাদিকুর রহমান, শ্রীমঙ্গল পৌর সভাপতি মাহমুদুল হাসান নাঈম, মৌলভীবাজার সদর উপজেলা সহসভাপতি ইবরাহীম খলিল প্রমুখ।

বক্তারা বলেন, রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়। পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ বিলাস, হিংসা বিদ্বেষ পরিহার করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করার আহবান জানান তারা। 

জেলা যুব মজলিস সভাপতি মো. এহসানুল হক বলেন,  রমজান মাস মুসলমানদের জীবনে পরিবর্তন আনার সুযোগ করে দেয়। বিশেষ করে রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয়।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।


Tag
আরও খবর