নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারের চারটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৩১ প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার চারটি নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৩১ প্রার্থী। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) :

এ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন—খেলাফত মজলিসের মৌলভী লোকমান আহমদ, স্বতন্ত্র বিলাল আহমদ, জাতীয় পাটি আহমেদ রিয়াজ উদ্দিন, গণফ্রন্ট মোঃ শরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদ আমিনুল ইসলাম, গণঅধিকার পরিষদ মোঃ আব্দুন নুর, বিএনপি নাসির উদ্দিন আহমদ।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) : এ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন—বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, বিএনপি মোঃ শওকুতুল ইসলাম, স্বতন্ত্র এম জিমিউর রহমান চৌধুর্রি, স্বতন্ত্র মোঃ ফজলুল হক খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্দুল কুদ্দুস, স্বতন্ত্র নওয়াব আলী আব্বাস খান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক, জামায়াতে ইসলামী মোঃ সায়েদ আলী।

মৌলভীবাজার-৩ আসন (সদর-রাজনগর):

বিএনপি এম নাসের রহমান, স্বতন্ত্র রেজিনা নাসের রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জহর লাল দত্ত, জামায়াতে ইসলামী মোঃ আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিস মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, খেলাফত মজলিস মাওলানা আহমদ বিলাল, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মোঃ ইলিয়াস।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) :

বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা শেখ নুরে আলম হামিদী, স্বতন্ত্র মোঃ মহসিন মিয়া মধু, বাসদ মোঃ আবুল হাসান, এনসিপি প্রীতম দাশ, জাতীয়তাবাদী দল (বিএনপি) জালাল উদ্দিন আহমেদ জিপু, জাতীয় পার্টি মোঃ জরিপ হোসেন, বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র মুঈদ আশিক চিশতি, জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ আব্দুর রব।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয় সুত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার মোট চারটি আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ৩৩জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এর মধ্যে সোমবার মনোনয়ন দাখিল করেছেন মোট ৩১জন প্রার্থী। মৌলভীবাজার-১ আসনে (২৩৫) ৭ জন, মৌলভীবাজার-২ আসনে (২৩৬) ৮ জন, মৌলভীবাজার-৩ আসনে (২৩৭) ৭ জন এবং মৌলভীবাজার-৪ আসনে (২৩৮) ৯ জন প্রার্থী।

জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করছি উৎসবমুখর পরিবেশে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, নির্ধারিত বিধি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই  শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচার-প্রচারণা।

মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন। নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন। তৃতীয় লিঙ্গ রয়েছেন ৮ জন।

উল্লেখ্য যে,  বড়লেখা পৌরসভা ও বড়লেখা উপজেলার ১০ টি এবং জুড়ী উপজেলার ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার-১ সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড়লেখা-জুড়ী আসনে মোট ভোটার ৩লাখ ৩৭ হাজার ৮১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন। নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৮১৬ জন। কুলাউড়া পৌরসভা ও কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসন।  এ আসনে মোট ভোটার  ৩ লাখ ৩০ হাজার ২০ জন। এরই মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ১২৮ জন। নারী ভোটার ১ লাখ ৪৫ হাজার ৮৯২ জন। মৌলভীবাজার পৌরসভা ও মৌলভীবাজার সদর উপজেলার ১২ ইউনিয়ন এবং রাজনগর উপজেলার ৮ টি ইউনিয়ন নিয়ে মৌলভীবাজার-৩ আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ২১২ জন। এরই মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ১৩১ জন। নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৭৭ জন। শ্রীমঙ্গল পৌরসভা, শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ও কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন এবং কমলগঞ্জ পৌরসভা নিয়ে গঠিত মৌলভীবাজার-৪ আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ১৯৭ জন। নারী ভোটার ২ লাখ ৪১ হাজার ৬৮৯ জন।


Tag
আরও খবর