নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারে জেলাজুড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

‘দুর্নীতির বিরুদ্ধ তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলাজুড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন মৌলভীবাজার ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর আয়োজনে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, মৌলভীবাজার ও হবিগঞ্জের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামরুজ্জামান, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, হোসাইন আহমদপ্রমুখ।

এর আগে, সার্কিট হাউস প্রাঙ্গনে সমবেত কন্ঠে জাতীয় সংগিতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানো হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব  হোসেন, বিভিন্ন অফিসের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক শ্রীমঙ্গল ও সচেতন নাগরিক কমিটি-টিআইবি শ্রীমঙ্গল উপজেলা কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পতাকা উত্তোলন ও মানববন্ধন কর্মসূিচতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, দুদকের পতাকা উত্তোলন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রফি আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ তালুকদার।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সচেতন নাগরিক কমিটির সদস্যবৃন্দ, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গণমাধ্যমকর্মীরা। 

কর্মসূচির ২য় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মহিবুল্লাহ আকন। 

ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুপ্রকের সদস্য অয়ন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রফি আহমদ চৌধুরী, সচেতন নাগরিক কমিটির সভাপতি এডভোকেট মোঃ আলাউদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা জামায়তের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল, সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি কাজী আসমা। স্বাগত বক্তব্য রাখেন দুপ্রক শ্রীমঙ্গল উপজেলা কমিটির সহ-সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান।

এছাড়া মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন এবং ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বেও উপজেলা প্রকল্প কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রস্তাবিত উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনু, উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাসুক আহমেদ, লেখক গবেষক আহমদ সিরাজ, পৌর বিএনপির আহবায়ক সোয়েব আহমদ, কমলগঞ্জ বিআরডিবির সভাপতি সারোয়ার শোকরানা, প্রস্তাবিত উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আহমদ শোকরানা, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম, কমলগঞ্জ উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা বাহার উদ্দিন, ছাত্র প্রতিনিধি আবেদ আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও দেশের জন্য একটি অভিশাপ। সর্বস্তরে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং জবাবদিহীতা নিশ্চিত করলে দুর্নীতি কমানো সম্ভব বলে মন্তব্য করেন। এসময় তারা সাধারণ মানুষের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির আহবান জানান।


Tag
আরও খবর