নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার-৩ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী আহমদ বিলালের নির্বাচনী প্রস্তুতি সভা

‘এবার ইসলামপন্থীদের শাসন দেখার পালা’ : প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল


খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মৌলভীবাজার-৩ আসনের (সদর-রাজনগর) সংসদ পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল বলেছেন, ফ্যাসিস্ট শাসনের সময়ে দেশে একদলীয় লুটপাট, খুন-গুম ও অপকর্মের রাজত্ব কায়েম হয়েছিল। গত ৫৪ বছরে দেশে সব দলের শাসন মানুষ দেখেছেন, এবার ইসলামপন্থীদের শাসন দেখার পালা। গতকাল রাতে মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় খেলাফত মজলিসের ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর সাংগঠনিক শাখার উদ্যোগে অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনী প্রস্ততি সভায় তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার সদর ও রাজনগর সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল এর দেওয়াল ঘড়ির সমর্থনে বিশাল নির্বাচনী প্রস্তুতি সভায় বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত থেকে দেওয়াল ঘড়ির প্রতীকে ভোট দেওয়ার অঙ্গিকার করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাজনগর উপজেলা পরিষদেও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল।

সভায় বিশেষ অতিথি ছিলেন বরুণা মাদরাসার সদরে নায়েবে মুহতামিম মাওলানা গাজী শায়খ নুরে আলম হামিদী, খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার সভাপতি মাওলানা কাজী হারুনুর রশীদ, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুল ইসলাম, জেলা সহসাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাইফুর রহমান, মাওলানা কাজী মুজিবুর রহমান, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক, সেক্রেটারি মাওলানা সৈয়দ আতহার জাকওয়ান।

আরো বক্তব্য দেন শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা সহসভাপতি শায়খুল ইসলাম, সদর উত্তর শাখার সভাপতি মাওলানা ইবরাহিম খলীল, সদর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমাদ উদ্দিন তালুকদার, মৌলভীবাজার শহর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ হেলাল প্রমুখ।

বক্তারা ভোটকে পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে তারা বলেন, অর্থ ও পেশিশক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নয়, বিবেকের সঙ্গে ভোট দিতে হবে। সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়।


খেলাফত মজলিসের নির্বাচনি প্রতীক দেওয়াল ঘড়ির পক্ষে এক বিশাল জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে কাজ করে যেতে হবে।

আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহবান জানান।

বক্তারা দেশে সুশাসন ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে আগামী নির্বাচনে খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার অনুরোধ জানান।


Tag
আরও খবর