নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারে খেলাফত মজলিসের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সুশাসন ও ইনসাফ কায়েমের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে : ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান


খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, আগামী নির্বাচনে খেলাফত মজলিসের প্রার্থীদের ভোট দিয়ে শান্তিপূর্ণ ব্যালট বিপ্লব ঘটাতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে ন্যায়বিচার, ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের সাহসী তরুণরা আমাদের পথ দেখিয়েছেন। তরুণদের রক্তের পথ ধরে সুশাসন ও ইনসাফ কায়েমের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারে খেলাফত মজলিসের জেলা কার্যালয়ে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত 'উপদেষ্টা পরিষদের বৈঠকে'  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের প্রতিষ্ঠাকালীন মহাসচিব, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোনাল ইনচার্জ অধ্যক্ষ মওলানা শামসুজ্জামান চৌধুরী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মধ্যপ্রাচ্য ও আফ্রিকা জোন পরিচালক, মৌলভীবাজার-৩ আসনের (সদর-রাজনগর) সংসদ পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সালমান হোসাইন, মৌলভীবাজার শহর শাখার সভাপতি ফখরুল ইসলাম ফয়সল।

অন্যান্য বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে ঐক্যের বিকল্প নেই। বিগত ৫৪ বছরে ক্ষমতায় থাকা যেকোনো দলই দুর্নীতি করেছে। ফ্যাসিস্ট শাসনের সময়ে দেশে একদলীয় লুটপাট, খুন-গুম ও অপকর্মের রাজত্ব কায়েম হয়েছিল। কাজেই সুশাসন ও ইনসাফ কায়েমের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীদের দেওয়াল ঘড়ি প্রতৃিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। ভোটকে পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে তারা বলেন, 'অর্থ ও পেশিশক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নয়, বিবেকের সঙ্গে ভোট দিতে হবে। সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়। দেশে সব দলের শাসন মানুষ দেখেছে, এবার ইসলামপন্থীদের শাসন দেখার পালা।

এ সময় জেলা শাখার উপদেষ্টাবৃন্দ সংগঠনকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার জন্য সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।


Tag
আরও খবর