লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ, খেলাফত মজলিসের স্মারকলিপি

জামায়াতের ৫, খেলাফতের ৬ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি


জুলাই সনদ এর ভিত্তিতে পিআর নির্বাচনসহ ৫ দফা দাবিতে মৌলভীবাজার শহরে রবিবার (১২ অক্টোবর) বিক্ষোভ মিছিল ও  জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে মৌলভীবাজার জেলা জামায়াত। 

অন্যদিকে অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ ৬ দফা দাবিতে একই দিন জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে মৌলভীবাজার জেলা  খেলাফত মজলিস।

রোববার বাদ জোহর মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে শহরের  চৌমুহনা দেওয়ানী মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

মিছিল শেষে জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের নিকট তাদের ৫দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুল মান্নান, জেলা আমির ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, পৌর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমির মোঃ ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমির আবু রাইয়ান শাহীন, কমলগঞ্জ উপজেলা আমির মোঃ মাসুক মিয়া, ছাত্রশিবিরের শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ প্রমুখ। 

জামায়াতের ৫ দফা দাবির মধ্যে রয়েছে-আগামী ফেব্রæয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাইয়ে জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল  প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দুঃশাসন করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

অন্যদিকে খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১২ অক্টোবর) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক  মোঃ ইসরাইল হোসেনের নিকট তাদের ৬দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দিয়েছে খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা ও শহরের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলনা ফখরুল ইসলাম, শহর খেলাফত মজলিস সভাপতি কাজী মাওলানা হারুনুর রশিদ, জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাইফুর রহমান প্রমুখ। 

খেলাফত মজলিসের ছয় দফা দাবির মধ্যে রয়েছে-অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা ও আইনি ভিত্তি দেওয়া, ওই সনদের ভিত্তিতে  ফেব্রæয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচন আয়োজন, জাতীয় সংসদের উচ্চকক্ষের সদস্য পিআর পদ্ধতিতে নির্বাচন, আওয়ামী লীগ ও সহযোগীদের অপরাধের বিচার কার্যকর করা, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, অবৈধ অস্ত্র, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত সুষ্ঠু ভোট আয়োজন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া।


Tag
আরও খবর