লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

মৌলভীবাজার পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি অলিউর রহমান ও সম্পাদক মনোয়ার আহমদ নির্বাচিত

স্বৈরাচার রুখতে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে : ডা. এ জেড এম জাহিদ হোসেন


বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচারকে যদি রুখতে হয় তাহলে আমাদের রাজনৈতিক যে মানসিকতা, রাজনৈতিক যে কালচার সেটার মধ্যে পরিবর্তন করতে হবে এবং নিজের আমিত্ব থেকে বের হতে হবে।

মৌলভীবাজার পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৌলভীবাজার পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫ শনিবার (২০ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

এতে প্রধান বক্তার বক্তব্য দেন, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।

সম্মেলন শুরুর পূর্বে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দকে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

পৌর বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে মো. অলিউর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার আহমদ রহমান নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মো. অলিউর রহমান পেয়েছেন ৪২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আনিসুজ্জামান বায়েস পেয়েছেন ১৭৭ ভোট। 

সাধারণ সম্পাদক পদে মনোয়ার আহমদ রহমান পেয়েছেন ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী সালাম আহমেদ জিতু পেয়েছেন ২৪৫ ভোট।

সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সারওয়ার মজুমদার ইমন। তার প্রাপ্ত ভোট ৫৫২ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্ধী রুনু আহমদ পেয়েছেন ৪৬ ভোট।

সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো. কামাল আহমদ ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আমিনুর রশীদ পান ১৩৭ ভোট৷

সাংগঠনিক সম্পাদক পদে রেজাউল করিম রেজা ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোস্তাফিজুর রহমান শাহীন পেয়েছেন ১০১ ভোট।

শনিবার রাত ৮টারদিকে জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে এ ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, নির্বাচন কমিশনার মুজিবুর রহমান মজনু, আবুল কালাম বেলালসহ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান নির্বাচন কমিশনার মো.ফখরুল ইসলাম জানান, কাউন্সিলে মোট ভোটার ছিলেন ৬৩৯ জন। এর মধ্যে উৎসবমূখর পরিবেশে ৬০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচিত করেন।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত। 

সম্মেলন ও কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির আহবায়ক কমটির সদস্য মো. ফখরুল ইসলাম ও নির্বাচন কমিশনার ছিলে জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলাল, সদর উপজেলা বিএনপি সভাপতি মুজিবুর রহমান মজনু এবং প্রিজাইডিং অফিসার ছিলেন একেএম নুরুজ্জামান।

মৌলভীবাজার পৌরসভার মোট নয়টি ওয়ার্ডে ৬৩৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। অনুষ্ঠিত কাউন্সিলে বিএনপি নেতাকর্মীরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে গণতান্ত্রিক চর্চার উৎসবে অংশ নেন। প্রার্থীদের উচ্ছ্বাস, কর্মীদের প্রাণচাঞ্চল্য সব মিলিয়ে মৌলভীবাজার পৌর বিএনপির কাউন্সিল জেলায় গণতান্ত্রিক উৎসবের উদাহরণ সৃষ্টি করেছে। 

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন জানান, জেলার ১২টি ইউনিটের (৭ উপজেলা ও ৫ পৌরসভা) মধ্যে ইতোমধ্যে ৫টি উপজেলা ও ২টি পৌরসভার কাউন্সিল সম্পন্ন হয়েছে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন পিআর পদ্ধতি পৃথিবীর গণতান্ত্রিক দেশ অনেক আছে, যেমন গ্রেট বৃটেন কোথায় সেদেশে কি আপনার পিআর এর প্রাকটিস হয়? পাশ্বর্বতী দেশ ইন্ডিয়ায় শুধু দক্ষিণ ইন্ডিয়ায় অনেক প্রদেশ আছে এর মধ্যে মাত্র তিনটি প্রদেশে পি আর প্রাকটিস করে। তাও নিম্ন কক্ষে করে না। ভারত একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশে তারা  তো করে না? তাই আজকে যারা পিআর পদ্ধতি চান, খুব ভালো কথা। তাহলে জনগণের কাছে যান জনগণকে বোঝান জনগণ যদি  মেনে নেয় আলহামদুলিল্লাহ। জনগণ যেটি রায় দিবে সবাই মেনে নিবে। সেই অনুযায়ী হবে।


Tag
আরও খবর