নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

উদিচী শিল্পী গোষ্ঠীর সভাপতি জহর লাল দত্ত কর্তৃক উস্কানীমূলক বক্তব্য


বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হককে নিয়ে মৌলভীবাজারে উদিচী শিল্পী গোষ্ঠীর সভাপতি জহরলাল দত্তের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজারের উদ্যোগে বৃহস্পতিবার রাত ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ  মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্বরে এক সমাবেশে মিলিত হয়। 

যুব মজলিসের সভাপতি হোসাইন আহমদ আওয়াল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা লূৎফুর রহমান কামালি, যুব নেতা মাওলানা শাহ মিসবাহ, খেলাফত মজলিসের জেলা নির্বাহী সদস্য মুফতি আল আমিন, ছাত্র মজলিসের জেলা সহ-সভাপতি মাজহারুল ইসলাম শাফী, জেলা মাদ্রাসা বিষয়ক সম্পাদক আতাউর রহমান প্রমূখ

সভায় বক্তারা বলেন, বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারে এক মানববন্ধনে উদিচী শিল্পী গোষ্ঠীর সভাপতি জহর লাল দত্ত আমিরে মজলিস আল্লামা মামুনুল হককে নিয়ে মানহানীকর উদ্দেশ্যপ্রণোদিত এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করেছেন। আমরা তার এই হীন বক্তব্যের নিন্দা জানানোর পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।


আরও খবর