দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মৌলভীবাজার আদালতে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ একদিনের রিমান্ড মঞ্জুর

বিস্ফোরক আইনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ 


বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) সকালে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহউর রহমানের আদালতে আব্দুস শহীদকে হাজির করা হয়। 

হাজিরের পর মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চান। অপরদিকে মো. আব্দুস শহীদের আইনজীবি অ্যাডভোকেট মোহাম্মদ আলী আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।

আদালত থেকে বের হওয়ার সময় ভুয়া ও চুর ধ্বনি তোলো ধিক্কার জানায় উপস্থিত জনতা। এসময় বিস্ফোরক আইনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়। 

রাষ্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট আবুল হোসেন মোহাম্মদ মাসুক জানান, সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের বিরুদ্ধে জেলার শ্রীমঙ্গল থানায় দায়েরকৃত ২০১৮ সালের বিস্ফোরক আইনের মামলায় তাকে বুধবার (২৭ নভেম্বর) আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চান। প্রক্ষান্তরে আসামিপক্ষের আইনজী অ্যাডভোকেট মোহাম্মদ আলী আদালতে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর সন্ধা আনুমানিক ৬টার সময় শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের ভুজপুর বাজারে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমানের (হাজী মুজিব) নির্বাচনী পথসভা চলাকালীন সময়ে মো. আব্দুস শহীদ ও ভানু লাল রায়ের নির্দেশে অন্যান্য আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ দা, লাঠি, রড, ককটেল, ইত্যাদি নিয়ে বিএনপি মনোনীত প্রার্থীর পথসভা ঘেরাওপূর্বক এলোপাথারি মারপিটসহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। একপর্যায়ে কয়েকজন আসামী বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবকে খুন করার উদ্দেশ্যে আঘাত করার জন্য এগিয়ে আসলে কয়েকজন সাক্ষী তাকে ঘেরাও করে প্রাণে রক্ষা করেন। এ সময় আসামীগণের এলোপাথারি আঘাতে সাক্ষীগণ আঘাতপ্রাপ্ত হন। তখন কয়েকজন আসামি হাজী মুজিবের ব্যবহৃত গাড়ী ভাংচুর করে আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষতিসাধন করে। আসামিরা ঘটনাস্থলে ত্রাসের রাজত্ব কায়েম পূর্বক এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এ বিষয়টি নিয়ে গত ২৪ অক্টোবর দিবাগত রাতে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন ২ নম্বর ভুনবীর ইউনিয়নের আলীসারকুল গ্রামের মো. মাক্কু মিয়ার ছেলে ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভুনবীর ইউনিয়ন শাখার সদস্যসচিব মো. আব্দুল আহাদ।

মামলায় তিনি সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে প্রধান আসামী করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৫ জন নেতাকর্মীর নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জনকে আসামি করেছেন। মামলার এজহারে বাদি উল্লেখ করেন ঘটনার পর ফ্যাসিবাদী সরকারের কাছে তাদের জান-মালের নিরাপত্তা না থাকায় এবং পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকায় তৎকালীন সময়ে মামলা দায়ের করতে পারেননি। বর্তমানে জনগণের সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ায় তিনি এ মামলা দায়ের করেছেন। 

মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মো. আব্দুস শহীদ ছাড়া তার তিন ভাই মোছাদ্দেক হোসেন মানিক, কমলগঞ্জ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল ও কমলগঞ্জের ১ নম্বর রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে আসামি করা হয়েছে।

এছাড়া উল্লেখযোগ্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সহসভাপতি ও ৭ নম্বর রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক মো. ছালিক আহমদ ও বেলায়েত হোসেন, ৬ নম্বর আশীদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, ৮ নম্বর কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা প্রমুখ।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসন থেকে সাত বারের সংসদ সদস্য মো. আব্দুস শহীদকে গত ৩ অক্টোবর রাতে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা ছাড়াও মৌলভীবাজার জেলায় তার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী ও জনতার ওপর হামলা, ভাংচুর, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে চারটি পৃথক মামলা দায়ের হয়।


Tag
আরও খবর