দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মৌলভীবাজারে মাদকের বিতর্কিত ডিডির বিরুদ্ধে অনিয়মের সংবাদ প্রকাশের পর অবশেষে বদলি

অবশেষে মৌলভীবাজার থেকে বদলি করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিতর্কিত উপপরিচালক (ডিডি) মিজানুর রহমান শরীফকে।

বুধবার তাকে সাতক্ষীরায় বদলি করে অফিস আদেশ জারি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে এ ডিডির বিরুদ্ধে বিরুদ্ধে নানা অনিয়মের সংবাদ প্রকাশ হয়। পরে তার বিরুদ্ধে তদন্তসহ বিভাগীয় মামলা দায়ের করে অধিদপ্তরটি। সবশেষ ৪ নভেম্বর মামলার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরীর উপস্থিতিতে তার কার্যালয়ে তদন্ত শুনানি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মৌলভীবাজারে যোগদানের পর থেকে নানা অনিয়মে জড়িয়ে পড়েন এই কর্মকর্তা। তিনি সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের পাশাপাশি বাগানের পাট্টার বাংলা মদের লাইসেন্সধারী ব্যবসায়ীদের মাসিক চাঁদা দিতে বাধ্য করতেন। চাঁদা না দিলে বিভিন্নভাবে হয়রানি করার‌ও অভিযোগ উঠে তার বিরুদ্ধে। 

এ নিয়ে জেলার ২৩ জন পাট্টা ব্যবসায়ী মাদকদ্রব্যের মহাপরিচালক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের কাছে তিনি মাসে ২০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করতেন বলেও অভিযোগে উল্লেখ করেন লাইসেন্সধারী পাট্টার ব্যবসায়ীরা।

এ ছাড়াও গত ২৯ মে জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানের লাইসেন্সধারী দেশীয় মদের দোকান (পাট্টায়) পরিদর্শনে গিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে ডিডি মিজানুর রহমান শরীফসহ ৫ জনকে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখে বাগানবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। 

আরও খবর