লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়কের উদ্যোগে ঐক্যবদ্ধ হলো জেলা কৃষকদল

তৃণমূল নেতাকর্মীদের মাঝে বইছে উৎসাহ উদ্দীপনা


কেন্দ্র থেকে কমিটি গঠনের প্রায় দুই বছর পর মৌলভীবাজার জেলা কৃষকদলের আহবায়ক কমিটি এক সঙ্গে বসে আহবায়ক কমিটির সভায় মিলিত হলেন। দুইভাগে বিভক্ত জেলা কৃষকদলের ঐক্য হওয়ার খবরে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে ঐক্যের পালে সুবাতাস বইছে৷ বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে বইছে উৎসাহ উদ্দীপনা। 

দীর্ঘদিন ধরে বিভক্ত হওয়া এ সংগঠনটির এতদিন কেউ ঐক্যবদ্ধ করার উদ্যোগ না নেওয়ার সংগঠনটির নেতাকর্মীদের মাঝে এক ধরনের ক্ষোভ ও হতাশা বিরাজ করছিলো। অবশেষে মৌলভীবাজার  বিএনপির নতুন  আহবায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন এর উদ্যোগে এমন বৈঠকের আয়োজন করায় নেতাকর্মী বেজায় খুশি। তারা চান কৃষকদল সহ সকল কমিটি যাতে আগামীতে ঐক্যবদ্ধ দলীয় কার্যক্রম চালাতে পারে।

বুধবার বিকেল তিনটায় তার নিজ বাসভবনে জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়।  

জেলা কৃষকদলের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোনাহিম কবীরের সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন।

আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহবায়ক কমিটির সদস্য মিজানূর রহমান মিজান,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম রিপন, ফখরুল ইসলাম, মনোয়ার আহমেদ রহমান, মুহিতুর রহমান হেলাল,বিএনপি নেতা মুজাহিদ খান,কৃষক দল নেতা আব্দুল করিম ইমানী,মশিউর রহমান বেলাল, শাহাদ আহমদ,সৈয়দ রিপন আলী,আনোয়ার আহমদ,মো. নানু মিয়া, কাউছার আহমদ, কয়েছ আহমদ এবং মর্ত্তুজা মিয়া।

দলীয় সুত্রে জানা যায়, জেলা কৃষকদলের আহবায়ক কমিটি দীর্ঘ দুই বৎসর যাবত গঠন করা হয়। কিন্তু একসঙ্গে এ কমিটি ঐক্য বদ্ধ ভাবে বসে মিটিং করতে পারে নি। কমিটি গঠনের পর আহবায়ক এবং সদস্য সচিব দুইভাগে বিভক্ত হয়ে যান। কেউ কারো সঙ্গে কথাবার্তা বলেননি৷ ফলে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে যায়।

গত ৫ নভেম্বর জেলা বিএনপি ঐক্যবদ্ধ হওয়ার পর এবং কেন্দ্র থেকে চিঠি আসার পর তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের উদ্যোগে জেলা কৃষকদলের আহবায়ক কমিটির   অনুষ্ঠিত সভায় সকলে ঐক্যবদ্ধ হন এবং আগামীতে সকল কার্যক্রম একসাথে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। 

জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমেদ ও সদস্য সচিব মোনাহিম কবির জানান, তারেক রহমানের নির্দেশ জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন উদ্যোগ নিয়ে তার বাসায় বৈঠক করে দলের বিভক্তির অবসান ঘটান। আগামীতে সকল কার্যক্রম ঐক্যবদ্ধভাবে পালন করা হবে।

Tag
আরও খবর